শীতার্থদের মাঝে পররাষ্ট্র মন্ত্রী : ডা. দীপু মনি'র কম্বল বিতরণ
Dhaka, 07 Feb 2010
গত ২৫ ও ২৬ জানুয়ারি ২০১০ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি'র ব্যক্তিগত উদ্যোগে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন এতিমখানা, মন্দির, পৌর ওয়ার্ড ও প্রতিটি ইউনিয়নের এতিম ছেলেমেয়ে, গরীব, দুস্হ ও অসহায়দের মাঝে পররাষ্ট্রমন্ত্রী পক্ষে এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত থেকে প্রায় ৪২০০টি কম্বল বিতরণ করেন।