<< Back PrintPrint

দক্ষিণ এশীয় গেমস ফুটবল ও বক্সিং এ বাংলাদেশের সোনা জয়ে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

Dhaka, 09 Feb 2010


গত ০৮ ফেব্রুয়ারি ২০১০ তারিখের ১১তম দক্ষিন  এশীয় গেমস এর সবচেয়ে আকর্ষণীয় ফুটবলের চূড়ান্ত পর্বে বাংলাদেশ ৪-০ গোলে আফগানিস্তানকে হারিয়ে ঐতিহাসিক বিজয় অর্জন এবং বক্সিং এ বাংলাদেশের জুয়েল আহমেদ ও আবদুর রহিম এর স্বর্ন জয়ে পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি তাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রীয় সফরে কুয়েতে অবস্হানরত পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এক বার্তায় বলেন, এই স্মরণীয় বিজয় দেশবাসীর জন্য এক গৌরবের বিষয়। পররাষ্ট্রমন্ত্রী বক্সিং ও ফুটবল খেলোয়াড়দের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


<< Back PrintPrint