<< Back PrintPrint

পররাষ্ট্র মন্ত্রী কর্তৃক ডা. এম এ হাসানের লেখা ‘‘৭১-এর মেঘে ঢাকা ইতিহাস, ৭১-এর গণহত্যা ও যুদ্ধাপরাধ, অনুরুদ্ধ ঈশ্বর ও গীতমঞ্জরী’’ শীর্ষক গ্রনে'র মোড়ক উম্মোচন

Dhaka, 27 Feb 2010


পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি আজ বিকেলে সেগুনবাগিচাস' মুক্তিযুদ্ধ জাদুঘরে ডা. এম এ হাসানের লেখা ‘‘৭১-এর মেঘে ঢাকা ইতিহাস, ৭১-এর গণহত্যা ও যুদ্ধাপরাধ, অনুরুদ্ধ ঈশ্বর ও গীতমঞ্জরী’’ শীর্ষক গ্রনে'র মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপসি'ত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে পারলে জাতি অভিশাপ থেকে মুক্তি পাবে। তিনি বলেন, যে ক্ষত আমরা ৩৮ বছর ধরে বয়ে বেড়াচ্ছি এই ক্ষত মোচন করতে হলে অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। ডা. দীপু মনি বলেন, খুব শীঘ্রই যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু হবে এবং ডা. এম এ হাসানের লেখা এই বইগুলোতে যে সকল তথ্য-উপাত্ত আছে তা যুদ্ধাপরাধীদের  বিচার কার্যক্রমে ত্বরান্বিত করতে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি। পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন, তাঁর জন্য বড় কষ্টের বিষয় হলো ৭১ সালে তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। ৭১ কিংবা ৫২ তে দেশ ও ভাষার জন্য যে দুঃসময় তৈরি হয়েছিল, তা আর কোন দিন তৈরি হবে না, এবং যারা আত্মত্যাগ করেছেন জাতি তাদেরকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে আন-র্জাতিক মান রক্ষা করে বিচার কাজ সম্পন্ন করা হবে, যাতে করে এ বিষয়ে কোন প্রশ্ন উত্থাপিত না হয়। পররাষ্ট্র মন্ত্রী তাঁর বক্তব্যের শেষাংশে বলেন, ৭১ কিংবা ৫২ তে যারা পরাজিত এবং যারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না তারা এখন দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে। তিনি জোর গলায় বলেন, তাদের এই সন্ত্রাস, নৈরাজ্যকে বর্তমান সরকার অত্যন- দৃঢ়তার সহিত প্রতিহত করবে যেমনটি করেছিলাম ৭১ কিংবা ৫২ তে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপসি'ত ছিলেন এ. কে. এম জাকারিয়া ও শহীদ জননী সেলিনা বেগম।


<< Back PrintPrint