নায়েম-এ বিসিএস শিক্ষা ক্যাডারের সদস্যদের বুনিয়াদী কোর্সের সমাপনী উৎসবের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী-এর বক্তৃতা
NAEM, Dhaka, 03 Mar 2010
মাননীয় সভাপতি
বিশেষ অতিথি
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ
ও
সমবেত সুধীবৃন্দ
শুভসন্ধ্যা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতা ঘোষনার এই মার্চ মাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি অত্যন- আনন্দিত আপনাদের মাঝে আসতে পেরে কারন আপনারাই অজ্ঞানতার আঁধার থেকে জ্ঞানের প্রদীপ শিখা শিক্ষার্থীদের মধ্যে জ্বালিয়ে দেন। মেধা ও মননে তাদের যোগ্য ও বিকশিত করে তোলেন। একটি স্বাধীন, সার্বভৌম দেশের উন্নয়নের জন্য যা অপরিহায্য।
প্রশিক্ষণ ব্যক্তিকে অধিকতর ক্ষমতাবান করে। জানা জিনিস প্রশিক্ষণের মাধ্যমে শাণিত হয়। সময়ের বাস-বতায় পুরনো ধ্যানধারনা বদলায়-ফলে সময়ানুগ প্রশিক্ষণ ব্যক্তিকে হাল আমলের উপযোগী করে তাকে বিশ্বমানের সমান অবস'ানে নিয়ে আসে। এই দর্শনের ফলশ্রুতিতে আজকের 'নায়েম'-এর উদ্ভব।
১৯৫৯ সালে দেশের সেকেন্ডারী স্কুল শিক্ষকদের প্রশিক্ষণদানের জন্য তৈরী হয় "শিক্ষা সম্প্রসারণ কেন্দ্র" (EEC)। স্বাধীনতার পর ১৯৭৪ সালে শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষা গবেষণার কাজে আত্ননিয়োগের জন্য এ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রাখা হয় "বাংলাদেশ শিক্ষা সম্প্রসারণ ও গবেষণা ইনস্টিটিউট (BEERI)। পরবতীতে ০১-০৭-১৯৮২ সালে তৎকালীন বিরি এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্পভুক্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনাল এডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট এন্ড রিসার্চ (নিয়েমার) কে এক নোটিফিকেশন বলে একত্রিকরণ করে জাতীয় শিক্ষা প্রশাসন ও গবেষণা ইনষ্টিটিউ (NIEAR) নিয়েয়ার নামকরণ করা হয়। দেশের মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য National Center of Excellence গড়ে তোলার লক্ষ্যে পরির্বতন নিয়েয়ার এর কর্মপরিধি পুনর্বিন্যস- করে ১৯৯১ সালে নতুন নামকরণ করা হয় "জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী" (NAEM)। নিয়েয়ারের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সংগতি রেখে নায়েম এর লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা হয়। অন্যান্য সব উদ্দেশ্যের মধ্যে বিসিএস শিক্ষা (সাধারণ ও কারিগরি) ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণের আয়োজন এর অন্যতম উদ্দেশ্য।
আজ ১১৪ ও ১১৫ প্রশিক্ষণ কোর্স সমাপনীতে মোট ১৬৭ জন শিক্ষক সনদ প্রাপ্ত হচ্ছেন। আমি জেনেছি যে, তার মধ্যে ৪৬ জন নারী রয়েছেন। আমাদের সমাজে নারীর অবস'ান ধীরে ধীরে সংহত হচ্ছে এ সংখ্যা তা নির্দেশ করে। আমি সফল কোর্স সমাপনের জন্য আয়োজক ও সকল প্রশিক্ষনার্থীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নিশ্চিত এই প্রশিক্ষণ কর্মক্ষেত্রে আপনাদের আরোও আত্মবিশ্বাসী করে তুলবে। শিক্ষায়তনের ছাত্র-ছাত্রীরা আপনাদের কাছ থেকে প্রকৃত শিক্ষা লাভে সমর্থ হবে। "ডিজিটাল বাংলাদেশ" বিনির্মানে তারা ভূমিকা পালন করবে।
পরিশেষে আমি এ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য নায়েম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবি হোক।
--------------------------------------
৩/৩/২০১০ তারিখে নায়েম-এ বিসিএস শিক্ষা ক্যাডারের সদস্যদের বুনিয়াদী কোর্সের সমাপনী উৎসবের বক্তৃতা
প্রধান অতিথি- মাননীয় পররাষ্ট্রমন্ত্রী
সময়-সন্ধ্যা ৬ টা